ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

সুনামগঞ্জে সরকারি জায়গা দখল ও মামলার জেরে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত

ads

সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নে আধিপত্য বিস্তার, সরকারি জায়গা দখল ও মামলা মোকদ্দমার জেরে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং উভয়পক্ষের ৪০ জন আহত হয়েছেন। শনিবার (১৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ইউনিয়নের নুরনগর গ্রামে এ ঘটনা ঘটে।


নিহত মো. শাহ মুলক (৪০) ইউনিয়নের নুরনগর গ্রামের বেক্কই মিয়ার ছেলে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নুরনগর গ্রামের মো. ফিরোজ আলীর সাথে একই গ্রামের মো. আবুল ফজলের লোকজনের আধিপত্য বিস্তারের পাশাপাশি সরকারি জায়গা দখল ও দীর্ঘদিন ধরে চলা মামলা মোকদ্দমা নিয়ে পূর্ব বিরোধের জেরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


আহতদের স্থানীয় দিরাই ও সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।ফিরোজ আলীর পক্ষের আহতরা হলেন- মো. তোফাজ্জল হোসেন, সিরাজুল ইসলাম, আব্দুল বারিক, শামছুল ইসলাম, মো. সফর আলী, লুৎফুর রহমান, তাজুল ইসলাম, ইউনুস আলী ও লাভলু মিয়া।


অপরদিকে আবুল ফজল গ্রুপের আহতরা হলেন- সহিবুর রহমান, ছোট মিয়া, আবু সালেহ, সোহাগ মিয়া, আব্দুল আহাদ, সুমন মিয়া, আজহার উদ্দিন, রিংকু, রেজু মিয়া, নেজামুল হক, আকিজ মিয়া, বাতিন ও হাবিবুর রহমান। তাৎক্ষণিক অন্য আহতদের নাম ও পরিচয় জানা যায়নি। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।’

ads
ads
ads

Our Facebook Page